Sylhet Today 24 PRINT

সৌম্যর পর ফিরলেন ইমরুল-সাব্বির, বিপর্যয়ে বাংলাদেশ

সিলেটটুডে স্পোর্টস ডেস্ক |  ২৭ আগস্ট, ২০১৭

১০ রান তুলতেই তিন উইকেট নেই বাংলাদেশের। এক এক করে তিন তিনজন ব্যাটসম্যান সাজঘরে ফিরলেন। সৌম্য সরকার, ইমরুল কায়েসের পর সবশেষ বিদায় নিলেন সাব্বির রহমানও। একাই ৩ উইকেট তুলে নিয়েছেন প্যাট কামিন্সমিরপুর টেস্টে টস জিতে ব্যাটিং শুরু করেছিল বাংলাদেশ।

দ্বিতীয় ওভারে গালিতে প্যাট কামিন্সের বলে ক্যাচ দিয়ে ফিরেছেন ওপেনার সৌম্য সরকার। চতুর্থ ওভারে ফের প্যাট কামিন্সের আঘাত। জায়গায় দাঁড়িয়ে খেলতে চেয়েছিলেন। ভারসাম্য না রাখাতে বটম এজ হয়ে ম্যাথু ওয়েডের গ্ল্যাভসবন্দী হন ইমরুল কায়েস।  হতাশার এখানেই শেষ নয়।  পরের বলে গ্ল্যাভসবন্দী হন সাব্বির রহমানও। যদিও আম্পায়ার আলিম দারের সিদ্ধান্তে সন্তুষ্ট হতে পারেননি।  ব্যাট মাটিতে স্পর্শ করেছিল; সন্দেহ থাকায় রিভিউ নেন। কিন্তু টিভি আম্পায়ার আগের সিদ্ধান্তেই অটল থাকেন। তবে চতুর্থ উইকেট জুটিতে শুরুর বড়সড় ধাক্কা সামাল দেওয়ার চেষ্টা করছেন সাকিব-তামিম।

এই প্রতিবেদন লেখার সময় বাংলাদেশের ১৩ ওভারে সংগ্রহ ৩ উইকেটে ৪৩ রান। তামিম অপরাজিত ১৭ রানে, সাকিব ১৪ রানে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.