Sylhet Today 24 PRINT

অস্ট্রেলিয়া ২১৭ রানে অলআউট

স্পোর্টস ডেস্ক |  ২৮ আগস্ট, ২০১৭

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্টে লিড নিয়েছে বাংলাদেশ। বাংলাদেশের বোলিং তোপে পড়ে অজিরা অলআউট হয় ২১৭ রানে। এতে ৪৩ রানের লিড পেয়েছে টাইগাররা।

বাংলাদেশের পক্ষে সাকিব নিয়েছেন ৫ উইকেট, মিরাজ নেন ৩ উইকেট, তাইজুল নেন ১ উইকেট, আর অপর উইকেটটি রানআউট।

এর আগে রোববার টস জিতে আগে ব্যাট করতে নেমে বাংলাদেশ তাদের প্রথম ইনিংসে ২৬০ রানে অলআউট হয়।

দলের পক্ষে সাকিব ৮৪ এবং তামিম ৭১ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। এছাড়া বাংলাদেশ দলে আর কোনো উল্লেখযোগ্য ইনিংস নেই।

অস্ট্রেলিয়ার হয়ে পেট কামিন্স, নাথান লায়ন ও অ্যাস্টন আগার প্রত্যকেই ৩টি করে এবং গ্লেন ম্যাক্সওয়েল ১টি উইকেট লাভ করেন।

বাংলাদেশকে অলআউট করে মাঠে নামে অস্ট্রেলিয়া। ব্যাট করতে নেমে সাকিব ও মেহেদী হাসান মিরাজের স্পিন জাদুতে বিপর্যয়ে পড়ে সফরকারীরা।

তবে ম্যাট রেনশ এবং শেষের দিকের ব্যাটসম্যানদের দৃঢ়তায় ২১৭ রান করে অস্ট্রেলিয়া।

রেনশ ৪৫, হ্যান্ডসকম্ব ৩৩, পেট কামিন্স ২৫, গ্লেন ম্যাক্সওয়েল ২৩ এবং অ্যাস্টন আগার ৪১ রানে অপরাজিত থাকেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.