Sylhet Today 24 PRINT

তুমিই পারো জেতাতে: সাকিবকে শিশির

সিলেটটুডে ডেস্ক |  ৩০ আগস্ট, ২০১৭

ম্যাচ সেরার পুরস্কার নিতে এসে সমর্থকদের ধন্যবাদ জানিয়ে সাকিব বলেন, ‘একটা ঘটনা বলি গত রাতে আমার স্ত্রীকে বললাম মনে হয় ম্যাচটা জিততে পারব না। হাতছাড়া হয়ে গেলো মনে হয়। স্ত্রী বলল, একমাত্র তুমিই পারো ম্যাচটা জেতাতে।’

সাকিবকে নিয়ে ভয়টা আগ থেকেই ছিল ওজিদের। ২২ গজে নেমে সাকিবও বুঝিয়ে দিলেন তার ঝাঁঝ। দুই ইনিংস মিলে ১০ উইকেট গিলেছেন সাকিব। ব্যাট হাতেও উজ্জ্বল তিনি। প্রথম ইনিংসে দলের দুঃসময়ে তার করা ৮৪ রান, লড়াইয়ে পুঁজি পায় বাংলাদেশ।

অস্ট্রেলিয়ার বিপক্ষেই ক্যারিয়ারের ৫০তম টেস্ট খেলতে নেমেছিলেন সাকিব। ম্যাচটি স্মরণীয় করেই ঘরে ফিরলেন বিশ্বসেরা অলরাউন্ডার। পেলেন ম্যাচ সেরার পুরস্কার। তার কাঁধে চড়েই টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম জয় পেল বাংলাদেশ।

ঢাকা টেস্টে দাপট দেখালেন স্পিনাররা। অস্ট্রেলিয়ার ২০ উইকেটের মধ্যে ১৯টি উইকেট নিয়েছেন বাংলাদেশের স্পিনাররা। দুই ইনিংস মিলিয়ে সাকিব আল হাসান নিয়েছেন ১০টি উইকেট। মেহেদী হাসান মিরাজ নিয়েছেন ৫টি উইকেট শিকার করেছেন আর তাইজুল ইসলাম দখল করেছেন ৪টি উইকেট।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.