Sylhet Today 24 PRINT

অস্ট্রেলিয়া বধে দুই কোটি টাকা বোনাস পাচ্ছেন সাকিবরা

স্পোর্টস ডেস্ক |  ৩০ আগস্ট, ২০১৭

অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথমবারের মতো টেস্ট জয়ের পর জাতীয় ক্রিকেট দলের জন্য ২ কোটি টাকা বোনাস ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট (বিসিবি)।

মঙ্গলবার টেস্ট জয়ের পর প্রেস ব্রিফিংয়ে এই ঘোষণা দেন বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন।

স্মরণীয় এই জয়ের জন্য ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে এই বিজয়কে দেশবাসীর প্রতি পবিত্র ঈদের উপহার হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বলে-ব্যাটে দুরন্ত পারফর্ম করে সিরিজের প্রথম টেস্ট ২০ রানে জিতে নেয় বাংলাদেশ। খেলা শেষেই বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন এই ঐতিহাসিক জয়ের জন্য ২ কোটি টাকার বোনাস ঘোষণা করেন।

এছাড়া চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিতে খেলার সুবাদে আইসিসি থেকে পাওয়া চার কোটি টাকা বিসিবির কাছে আছে। এই দুই কোটির সঙ্গে ওই টাকা থেকে খেলোয়াড়দের প্রাপ্যও বুঝিয়ে দেয়া হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.