Sylhet Today 24 PRINT

দ্বিতীয় টেস্টে অপরিবর্তিত বাংলাদেশ দল

স্পোর্টস ডেস্ক |  ৩০ আগস্ট, ২০১৭

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের স্কোয়াডে পরিবর্তন আনেনি বাংলাদেশ। মিরপুরের দলটাই থাকছে চট্টগ্রাম টেস্টের জন্য। মোসাদ্দেক হোসেন সৈকত বাঁ-চোখের কর্নিয়ায় ভাইরাল ইনফেকশন থেকে পুরোপুরি সেরে না ওঠায় দ্বিতীয় টেস্টেও রাখা হয়নি তাকে।

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ৪ সেপ্টেম্বর শুরু হবে ম্যাচটি। মিরপুরে প্রথম টেস্টে অস্ট্রেলিয়াকে ২০ রানে হারিয়ে সিরিজের ১-০তে লিড নিয়েছে বাংলাদেশ।

চোটের কারণে অস্ট্রেলিয়া দল থেকে ছিটকে গেছেন পেসার হ্যাজেলউড। স্পিন শক্তি বাড়াতে তার জায়গায় বাংলাদেশে আসছেন বাঁহাতি স্পিনার ও’কিফ।

দ্বিতীয় টেস্টের বাংলাদেশ দল:

মুশফিকুর রহিম (অধিনায়ক), তামিম ইকবাল (সহ-অধিনায়ক), সৌম্য সরকার, ইমরুল কায়েস, সাকিব আল হাসান, নাসির হোসেন, সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, নাসির হোসেন, শফিউল ইসলাম, মোস্তাফিজুর রহমান, মুমিনুল হক, লিটন কুমার দাস, তাসকিন আহমেদ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.