Sylhet Today 24 PRINT

বিশ্বমিডিয়ায় বাংলাদেশ আর সাকিব বন্দনা

স্পোর্টস ডেস্ক |  ৩০ আগস্ট, ২০১৭

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের প্রথম টেস্ট জয়ে বাংলাদেশ বন্দনায় মেতে ওঠেছে বিশ্বমিডিয়া, করেছে সাকিবের প্রশংসা।

ব্রিটেনের দ্য গার্ডিয়ান লিখেছে: ‘অস্ট্রেলিয়ার আত্মসমর্পণের মধ্যে দিয়ে বাংলাদেশ ঐতিহাসিক এক জয় ঘোষণা করল’।

অস্ট্রেলিয়ার দ্য নিউজ শিরোনাম দিয়ে তারা লিখেছে: ‘ঢাকায় প্রথম টেস্টে বাংলাদেশ অস্ট্রেলিয়াকে হারাল’।

অস্ট্রেলিয়ার ফক্স স্পোর্টস লিখেছে: ‘জাতীয় দল প্রথম ঐতিহাসিক পরাজয়ের শিকার হলো ক্রিকেটের কোনো ছোট দলের কাছে’।

দ্য অস্ট্রেলিয়ানের শিরোনাম, ‘অসিরা বাংলাদেশের কাছে প্রথম পরাজয়ে ভেঙে পড়ল’।

অস্ট্রেলিয়ার আরেক পত্রিকা দ্য এজ শিরোনাম করেছে: ‘প্রথমবারের মতো টাইগাররা অসিদের হারানোয় তৈরি হলো ইতিহাস’।

ভারতের হিন্দুস্তান টাইমস শিরোনাম করেছে, ‘বাংলাদেশের ঐতিহাসিক জয়ে অনেক রেকর্ড গুঁড়িয়ে দিয়েছেন সাকিব’।

ইন্ডিয়া টুডে লিখেছে: ‘সাকিব আল হাসান স্পিনস বাংলাদেশ টু মেইডেন টেস্ট ভিক্টরি ওভার অস্ট্রেলিয়া’।

টাইমস অব ইন্ডিয়া শিরোনাম করেছে: ‘অস্ট্রেলিয়াকে হারাল বাংলাদেশ’।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.