Sylhet Today 24 PRINT

ইংল্যান্ডগামী দু’জনসহ সিলেটের চার ক্রিকেটারকে সংবর্ধনা

সিলেটটুডে ডেস্ক |  ৩১ আগস্ট, ২০১৭

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)’র এইচপি স্কোয়াডের হয়ে ইংল্যান্ডে সফরে ডাক পাওয়া দু’জনসহ চার ক্রিকেটার ও সিলেটের ক্রিকেটে অবদানের জন্য তিন জন ক্রিকেট কোচকে সংবর্ধনা দিয়েছে গ্রীণ সিলেট ক্রিকেট একাডেমি।

২৯ আগস্ট জেলা স্টেডিয়ামে এই সংবর্ধনা অনুষষ্ঠিত হয়। গ্রীণ সিলেট ক্রিকেট একাডেমির প্রশিক্ষণার্থী সৈয়দ খালেদ আহমদ ও ইমরান আলী এনাম এইচপি স্কোয়াডের সদস্য হয়ে আগামি ৪ সেপ্টেম্বর ইংল্যান্ড সফরে যাচ্ছেন। হাই পারফরম্যান্স ইউনিটে (এইচপি স্কোয়াড) সুযোগ পাওয়ায় তাদেরকে সংবর্ধনা দেওয়া হয়।

এছাড়া বাংলাদেশ অনুর্ধ্ব-১৭ দলে খেলা এই একাডেমির আরো দুই প্রশিক্ষণার্থী আসাদুল্লাহ আল গালিব ও কামিল আহমদকেও সংবর্ধনা দিয়েছে। একই সঙ্গে সিলেটের ক্রিকেটে অবদান রাখায় বিসিবির বিভাগীয় ক্রিকেট কোচ এ.কে.এম মাহমুদ ইমন, জেলা কোচ মারুফ হাসান ও কোচ রাজিন সালেহকে সংবর্ধনা দিয়েছে।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও গ্রীণ সিলেট ক্রিকেট একাডেমীর চেয়ারম্যান মাহি উদ্দিন আহমদ সেলিম।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন গ্রীণ সিলেট ক্রিকেট একাডেমীর পরিচালক জয়দীপ দাস সুজক ও শুভেছা বক্তব্য রাখেন গ্রীণ সিলেট ক্রিকেট একাডেমীর পরিচালক মোঃ রানা মিয়া।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট জেলা ক্রিকেট কমিটির সভাপতি এডভোকেট সুপ্রিয় চক্রবর্ত্তী, সিলেট জেলা ফুটবল এসোসিয়েশনের কার্যনির্বাহী পরিষদের সদস্য মাসুক আহমদ, সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার সহ-সাধারণ সম্পাদক ইমরান আহমদ, সিলেট ক্রিকেট আম্পায়ার্স এন্ড স্কোরার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক এইচ.ইউ. দীপু, ১ম বিভাগ ক্রিকেট লীগ কমিটির সম্পাদক এ.টি.এম. ইকরাম প্রমুখ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিলেট জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার অফিস সেক্রেটারী বিপুল চন্দ্র তালুকদার।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.