Sylhet Today 24 PRINT

ইরানের পর জাপানও কাটল রাশিয়ার টিকেট

স্পোর্টস ডেস্ক |  ০১ সেপ্টেম্বর, ২০১৭

এশিয়ার প্রথম দেশ হিসেবে ইরান রাশিয়া বিশ্বকাপে অংশগ্রহণের যোগ্যতা অর্জনের পর জাপানও নিশ্চিত করল তাদের স্থান। স্বাগতিক দেশের পর প্রথম বিশ্বকাপের খেলা নিশ্চিত করেছিল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল।

বৃহস্পতিবার অস্ট্রেলিয়াকে ২-০ গোলে হারিয়ে তৃতীয় দল হিসেবে রাশিয়ার টিকিট নিশ্চিত করেছে এশিয়ান পরাশক্তিরা।

নিজেদের মাঠ সাইতামায় মিডফিল্ডার ইয়োসুকে ইদেগুচির গোলে এগিয়ে যায় জাপান। ম্যাচ শেষ হওয়ার ৮ মিনিট আগে দ্বিতীয়বারের মতো অস্ট্রেলিয়ার জালে বল জড়িয়ে সামুরাইদের জয় নিশ্চিত করেন ইদেগুচি।

এই জয়ে গ্রুপ ‘বি’তে শীর্ষে থেকেই বিশ্বকাপ নিশ্চিত করেছে জাপান। তাদের ঠিক পরের অবস্থান সৌদি আরবের। ১৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থান দলটির। সমান সংখ্যক পয়েন্ট থাকলেও গোল ব্যবধানে পিছিয়ে অস্ট্রেলিয়া।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.