Sylhet Today 24 PRINT

সাকিব-মুশফিকদের ঈদ শুভেচ্ছা

সিলেটটুডে ডেস্ক |  ০২ সেপ্টেম্বর, ২০১৭

সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন সাকিব আল হাসান, মুশফিকুর রহিমসহ অন্য ক্রিকেটাররা।

অস্ট্রেলিয়ার সঙ্গে সিরিজের কারণে এবার পরিবার-পরিজনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে না পারলেও ভক্ত-সমর্থক ও শুভানুধ্যায়ীদের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন ক্রিকেটাররা।

বাংলাদেশ টি-টোয়েন্টির অধিনায়ক সাকিব তার নিজের ভেরিফায়েড ফেসবুকে লিখেছেন, ত্যাগের এই ঈদে আমরা যেন সবার সঙ্গে আনন্দ ভাগ করে নিতে ভুলি না। ঈদ মোবারক!

টেস্ট দলের অধিনায়ক মুশফিকুর রহিম লিখেছেন, ঈদ মোবারক! সবাইকে জানাই পবিত্র ঈদুল আজহার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

ভক্তদের ঈদের শুভেচ্ছা জানিয়ে কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান লিখেছেন, সকল প্রকার অনাচার কমিয়ে সবার ত্যাগের মহিমায় ঈদ সবার মনে আনন্দের বার্তা নিয়ে আসুক।

ভক্তদের শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় দলের ওপেনার সৌম্য সরকার। তিনি লিখেছেন, ঈদের এই আনন্দের দিনে সবাই সুখে শান্তিতে থাক। ঈদ মোবারক।

ভক্তদের ঈদের শুভেচ্ছা জানিয়ে অলরাউন্ডার নাসির হোসেন লিখেছেন, সবাইকে ঈদের শুভেচ্ছা। পরিবার ও বন্ধুদের নিয়ে আনন্দের সঙ্গে ঈদের দিনটি কাটান। আল্লাহপাক আপনাদের কুরবানি কবুল করুন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.