Sylhet Today 24 PRINT

মা হলেন সেরেনা উইলিয়ামস

স্পোর্টস ডেস্ক |  ০২ সেপ্টেম্বর, ২০১৭

মা হলেন টেনিস তারকা সেরেনা উইলিয়ামস।

শুক্রবার সকালে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার একটি হাসপাতালে কন্যা সন্তানের জন্ম দিয়েছেন সেরেনা। খবর বিবিসির

খবরে বলা হয়, ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচের সেন্ট মেরি মেডিক্যাল সেন্টারে কন্যা সন্তানের জন্ম দেন সেরেনা উইলিয়ামস।

তবে এ বিষয়ে এখনও আনুষ্ঠনিকভাবে কিছুই জানাননি সেরেনা উইলিয়ামস ও তার পার্টনার রেডিট কোম্পানির সহ প্রতিষ্ঠাতা অ্যালেক্সিস ওহানিয়ান।

অবশ্য সেরেনার বোন ভেনাস ইএসপিএনকে এ খবর জানিয়ে বলেন, খালা হতে পেরে খুব খুশি।

প্রসঙ্গত, গত এপ্রিলে সোশ্যাল সাইটে সেরেনার পোস্ট করা একটা ছবি থেকেই তার 'মা' হওয়ার খবর ছড়িয়ে পড়ে। পরে ওই ছবি সেরেনা সরিয়ে নিলেও ততক্ষণে টেনিস তারকার 'মা' হতে চলার খবর গোটা দুনিয়া জেনে গেছে।

উল্লেখ্য গর্ভস্থ অবস্থাতেই তিনি ২৩ তম গ্র্যাওন্ড স্ল্যাম সিঙ্গলসের খেতাব জেতেন। সেরেনার মাতৃত্বের খবর জানিয়ে টুইট করেন তার কোচ প্যাট্রিক মৌরাতোগ্লোউ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.