Sylhet Today 24 PRINT

আম্পায়ারের ভূমিকায় নাসির!

স্পোর্টস ডেস্ক |  ০৬ সেপ্টেম্বর, ২০১৭

অবিশ্বাস্য এক ডেলিভারিতে প্যাট কামিন্সকে এলবির ফাঁদে ফেলেন মেহেদী হাসান মিরাজ। জোরালো আবেদন করেও মেলেনি আউটের সংকেত। বরং নাইজেল লং ‘নট আউট’ বলে চালিয়ে দেন।

টাইগার কাপ্তান মুশফিক এবার রিভিউ নিয়েই নিলেন। টিভি রিপ্লে দেখে সবার চোখ কপালে। শেষমেশ টিভি আম্পায়ার এল আউটের ঘোষণা।

এরপর আউটের ইশারা দেন আম্পায়ার নাইজেল লং। ততক্ষণে নাইজেল লংয়ের পাশে দেখা গেল আরেক আম্পায়ারকে। তিনি আর কেউ নেন ক্রিকেটার নাসির হোসেন। হুবহু নাইজেল লং-এর ঘোষণা নকল করেন নাসির।

এমন দৃশ্যে গোটা স্টেডিয়ামজুড়ে হাসির রোল। মিরাজের জাদুকরী টার্নকে আড়াল করে আলোচনার টেবিলে জায়গা করে নিল নাসিরের আম্পায়ার ঢং।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.