Sylhet Today 24 PRINT

পেত্রোকে হারিয়ে ফাইনালে রাফায়েল নাদাল

স্পোর্টস ডেস্ক |  ০৯ সেপ্টেম্বর, ২০১৭

ইউএস ওপেনের শিরোপা জয় থেকে এক কদম দূরে রাফায়েল নাদাল। শুক্রবার রাতে হুয়ান মার্টিন দেল পোত্রোকে হারিয়ে ফাইনালে জায়গা করে নেন এই স্প্যানিশ তারকা।

রজার ফেদেরারকে হারিয়ে সেমিফাইনালে উঠেছিলেন দেল পোত্রো। তবে ফাইনালে ওঠার লড়াইয়ে নাদালের সঙ্গে পেরে ওঠেননি তিনি। এই আর্জেন্টাইন তারকাকে ৪-৬, ৬-০, ৬-৩ ৬-২ গেমে হারিয়ে ফাইনালে জায়গা করে নেন রাফা।

আগামী রোববার ক্যারিয়ারের তৃতীয় ইউএস ওপেনের শিরোপা জয়ের লক্ষ্যে দক্ষিণ আফ্রিকান তারকা কেভিন অ্যান্ডারসনের মুখোমুখি হবেন নাদাল। দিনের প্রথম ম্যাচে আর্থার অ্যাশ স্টেডিয়ামে পাবলো কারেনো বাস্তাকে ৪-৬, ৭-৫, ৬-৩, ৬-৪ গেমে হারিয়ে ফাইনালে ওঠেন অ্যান্ডারসন।

ফাইনালে অ্যান্ডারসনকে কঠিন পরীক্ষাই দিতে হবে। ১৬তম গ্র্যান্ডস্লামের লক্ষ্যে কোর্টে নামতে যাওয়া নাদাল মুখোমুখি লড়াইয়ে এই দক্ষিণ আফ্রিকান তারকার বিপক্ষে ৪-০ ব্যবধানে এগিয়ে রয়েছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.