Sylhet Today 24 PRINT

সাকিবের বদলে রিয়াদ, বাদ পড়লেন নাসির

দক্ষিণ আফ্রিকা সফরের জন্য বাংলাদেশ দল ঘোষণা

ক্রীড়া প্রতিবেদক |  ১১ সেপ্টেম্বর, ২০১৭

টেস্ট ক্রিকেট থেকে বিশ্রাম চেয়েছেন সাকিব- এমন গুঞ্জন শোনা গেছিলো আগের দিনই। সাকিবের এমন অনুরোধে দল ঘোষণায় বিলম্ব হচ্ছে- এমন গুঞ্জনও ছিলো। অবশেষে গুঞ্জনই সত্যি হলো। দক্ষিণ আফ্রিকা সফরে দলে নেই বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। তার বদলে দলে নেওয়া হয়েছে মাহমুদউল্লাহ রিয়াদকে।

অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট দলে থাকা নাসিরকে বাদ দেওয়া হয়েছে দক্ষিণ আফ্রিকা সিরিজের দল থেকে। সোমবার বিকেলে ১৫ সদস্যের দল ঘোষণা করেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। অস্ট্রেলিয়া সিরিজে একাদশে ঠাঁই না হলেও দলে রয়েছেন উইকেট কিপার-ব্যাটসম্যান লিটন কুমার দাস।

বাংলাদেশ দল : মুশফিকুর রহিম (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, ইমরুল কায়েস, সাব্বির রহমান, মাহমুদউল্লাহ রিয়াদ, লিটন কুমার দাস, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, শফিউল ইসলাম, তাসকিন আহমদ, শুভাসিশ রায় ও মুমিনুল হক।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.