Sylhet Today 24 PRINT

বিপিএলের পঞ্চম আসরের প্লেয়ার্স ড্রাফট শনিবার

সিলেটটুডে স্পোর্টস ডেস্ক |  ১২ সেপ্টেম্বর, ২০১৭

কদিন থেকেই চলছিল তোড়জোড়। বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এর পঞ্চম আসরের দল চূড়ান্ত হওয়ার পর এবার প্লেয়ার্স ড্রাফটের তারিখ ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

শনিবার (১৬ আগস্ট) দুপুরে একটি পাঁচ তারকা হোটেলে অনুষ্ঠিত হবে এ প্লেয়ার্স ড্রাফট।

সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, আসছে শনিবার (১৬ আগস্ট) দুপুর ১২টায় রাজধানীর রেডিসন ব্লু হোটেলের বলরুমে প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হবে। পুরো অনুষ্ঠানটি বেসরকারি টেলিভিশন চ্যানেল মাছরাঙা ও গাজি টিভিতে সরাসরি সম্প্রচার করা হবে।

প্লেয়ার্স ড্রাফট থেকে অন্তত ২ জন বিদেশি নিতে হবে প্রতি দলকে। স্থানীয় ক্রিকেটারদের মধ্যে ড্রাফট থেকে নিতে হবে অন্তত ১৩ জন।

শুরুতে ৪ নভেম্বর বলা হলেও এখন এগিয়ে ২ নভেম্বর থেকে শুরু হবে বিপিএলের পঞ্চম আসর।

গতবারের আসরে থাকা বরিশাল বুলসকে এবার বাদ দেওয়া হয়েছে। নতুন যুক্ত হয়েছে সিলেট সিক্সার্স। আগের মতই আছে ঢাকা ডায়নামাইটস, কুমিল্লা ভিক্টোরিয়ান্স, রংপুর রাইডার্স, চিটাগাং ভাইকিংস, খুলনা টাইটান্স ও রাজশাহী কিংস।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.