স্পোর্টস ডেস্ক | ১৫ সেপ্টেম্বর, ২০১৭
আগামী ২৫ সেপ্টেম্বর বাংলাদেশের আসছে আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। আসন্ন সফরে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে পাঁচটি ওয়ানডে ম্যাচ খেলবে আফগান যুবারা।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার একথা জানানো হয়েছে। পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ শেষে ৮ অক্টোবর বাংলাদেশ ছাড়বে আফগানিস্তান।
২৮ সেপ্টেম্বর শুরু হবে এই সিরিজ। সিরিজের পাঁচ ম্যাচের চারটিই হবে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে। সিলেটে বাকি ৩ ম্যাচ হবে ৩০ সেপ্টেম্বর এবং ২ ও ৪ অক্টোবর। আর ৭ অক্টোবর শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে ঢাকার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।