Sylhet Today 24 PRINT

নতুন জার্সিতে মেসি-নেইমাররা

স্পোর্টস ডেস্ক |  ২৬ মে, ২০১৫

আগামী মৌসুমে বার্সার জন্য নতুন জার্সি ডিজাইন করেছে নাইকি

আগামী মৌসুমে নতুন জার্সি গায়ে মাঠ মাতাবেন মেসি-ইনিয়েস্তারা । হোম ও অ্যাওয়ে ম্যাচের জন্য নতুন জার্সি উন্মোচন করেছে ক্লাব বার্সেলোনা কর্তৃপক্ষ।

কাতালানদের আগে জার্সিতে মেরুণ রঙের স্ট্রাইপগুলো ছিল উলম্ব। কাতালুনিয়ার পতাকার সঙ্গে মিলিয়ে সেই স্ট্রাইপগুলো অনুভূমিক করা হয়েছে। নীল রঙের ওপর স্ট্রাইপ দেওয়া এই জার্সি গায়েই নিজেদের মাঠে আগামী মৌসুমে খেলতে দেখা যাবে মেসিদের।

বার্সেলোনার অ্যাওয়ে জার্সির নকশাতেও পরিবর্তন এসেছে। হলুদ রঙের ওপর উলম্ব লাল রঙের স্ট্রাইপ ছিল আগের জার্সিতে। নতুন অ্যাওয়ে জার্সিতেও হলুদের ওপর লাল রঙের চারটি স্ট্রাইপ পেছনের দিকে উলম্বভাবে রাখা হয়েছে।

মেসি-নেইমারদের জন্য নতুন এই জার্সি তৈরি করেছে নাইকি ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.