Sylhet Today 24 PRINT

ভারতের বিরুদ্ধে বাংলাদেশের যুবাদের দারুণ জয়

অনূর্ধ্ব ১৮ সাফ ফুটবল

স্পোর্টস ডেস্ক |  ১৮ সেপ্টেম্বর, ২০১৭

অনূর্ধ্ব ১৮ সাফ ফুটবলে জয় পেয়েছে বাংলাদেশের যুবারা। থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামে খেলার শুরুতে ভারতের কাছে ৩ গোল হজম করেও ঘুরে দাঁড়ায় লাল-সবুজের দল। ম্যাচের দ্বিতীয়ার্ধে দুর্দান্ত প্রত্যাবর্তনের মাধ্যমে ভারতের জালে ৪ বার বল পাঠায় বাংলাদেশ।

টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচের প্রথমার্ধের খেলায় বাংলাদেশ ৩-০ গোলে পিছিয়ে পড়েছিল। এতে করে ম্যাচে ফেরার আশা দেখছিলেন না কেউ। কিন্তু দ্বিতীয়ার্ধেই যেন ঘুরে যায় ম্যাচের মোড়। গোল তিনটি পরিশোধ করার পর কর্নার থেকে হেড করে জয়সূচক গোল পায় বাংলাদেশ।

বাংলাদেশের পক্ষে জোড়া গোল করেছেন জাফর আবদুল্লাহ। অন্য দুটি গোল করেছেন মোহাম্মদ সুফিল ও রহমত মিয়া।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.