Sylhet Today 24 PRINT

২০১৬-২০১৭ মৌসুমের দ্বিতীয় বিভাগ ক্রিকেট লীগ শুরু ১০ অক্টোবর

স্পোর্টস ডেস্ক |  ২৩ সেপ্টেম্বর, ২০১৭

২০১৬-২০১৭ মৌসুমের দ্বিতীয় বিভাগ ক্রিকেট লীগ শুরুর তারিখ নির্ধারণ প্রসঙ্গে দ্বিতীয় বিভাগ ক্রিকেট লীগ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় জেলা ক্রীড়া ভবনে সিলেট জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি ইশতিয়াক আহমদ সিদ্দিকী।

সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয় যে, জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ও দ্বিতীয় বিভাগ ক্রিকেট লীগ এর ১০ (দশ) টি ক্লাবের অংশগ্রহণে ২০১৬-২০১৭ মৌসুমের দ্বিতীয় বিভাগ ক্রিকেট লীগ ১০ অক্টোবর ২০১৭ থেকে সিলেট জেলা স্টেডিয়ামে শুরু হবে।

সভাটি সঞ্চালনা করেন দ্বিতীয় বিভাগ ক্রিকেট লীগ কমিটির সম্পাদক ইউসুফ কবির তুহিন। সভায় উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদকের প্রতিনিধি ও কমিটির সদস্য এডভোকেট নিজাম উদ্দিন, কমিটির সদস্য মো. সিরাজ উদ্দিন, গোলাম জাবির চৌধুরী জাবু ও মো. রানা মিয়া, স্টার্স ইউনাইটেড ক্লাবের প্রতিনিধি ও কমিটির সদস্য মঞ্জুর আহমদ চৌধুরী, ব্লু নবাগত ক্রীড়া সংস্থার প্রতিনিধি ও কমিটির সদস্য মুফতি আব্দুল খাবির, হোয়াইট মোহামেডান স্পোর্টিং ক্লাবের প্রতিনিধি ও কমিটির সদস্য সমীর চৌধুরী, ইসমাইল স্পোর্টিং ক্লাবের প্রতিনিধি ও কমিটির সদস্য সেলিম আহমদ, ব্রাদার্স ইউনিয়ন ক্লাবের প্রতিনিধি ও কমিটির সদস্য হিমেল আহমদ, শেখঘাট পাইওনিয়ার্স ক্লাবের প্রতিনিধি ও কমিটির সদস্য একরাম আহমেদ, শেখঘাট পাইওনিয়ার্স গ্রীণ ক্লাব এর প্রতিনিধি ও কমিটির সদস্য ওমর শিহাব মাহিন, জালালাবাদ ক্লাবের প্রতিনিধি রানা মিয়া, ইলেভেন স্টার্স ক্লাবের প্রতিনিধি ও কমিটির সদস্য আলভী আহমদ চৌধুরী, ইয়ং ভিক্টর ক্লাবের প্রতিনিধি ও কমিটির সদস্য মো. আলমাছ আহমদ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.