Sylhet Today 24 PRINT

নেইমারবিহীন ম্যাচে পয়েন্ট হারাল পিএসজি

স্পোর্টস ডেস্ক |  ২৩ সেপ্টেম্বর, ২০১৭

লিগ ওয়ানে একের পর এক জয় তুলে নেওয়া পিএসজি অবশেষে পয়েন্ট হারাল। নেইমারবিহীন ম্যাচে মপেঁলিয়ের মাঠ থেকে গোলশূন্য ড্র করে ফিরেছে ক্লাবটি।

পায়ের চোটের কারণে শনিবার লিগ ওয়ানে মপেঁলিয়ের বিপক্ষে ম্যাচে দলে ছিলেন না বিশ্বের সবচেয়ে দামি খেলোয়াড়। দারুণ ফর্মে থাকা স্ট্রাইকার এদিনসন কাভানি ও কিলিয়ান এমবাপেরা অবশ্য ছিলেন। কিন্তু পারেন নি তারা গোল করতে। যদিও বল ছিল তাদের পায়ে অধিকাংশ সময়েই।

সাত ম্যাচে ছয় জয় ও এক ড্রয়ে ১৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে পিএসজি। ১ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে আছে মোনাকো।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.