Sylhet Today 24 PRINT

ভারতের সিরিজ জয়

স্পোর্টস ডেস্ক |  ২৪ সেপ্টেম্বর, ২০১৭

পাঁচ ম্যাচ সিরিজের প্রথম তিন ম্যাচ জিতে সিরিজ জিতে নিয়েছে ভারত। অস্ট্রেলিয়ার দেওয়া ২৯৪ রানের লক্ষ্যমাত্রা ভারত টপকে যায় পাঁচ উইকেটের খরচায়।

ইন্দোরের হোলকার স্টেডিয়ামে ভারত অজেয়, ওখানে কেউ তাদের হারাতে পারেনি। সে রেকর্ড অটুট থাকল আজও।

২৯৩ রান তাড়া করতে নেমে রোহিত শর্মা (৭১) ও অজিঙ্কা রাহানের ১৩৯ রানের উদ্বোধনী জুটি করে ফেলে ১৩৯ রান। রোহিত আউট হওয়ার ৮ রান পরেই ফিরে গেছেন রাহানে (৭০)। তবে দলকে শঙ্কা মুক্ত করেছেন হার্দিক পান্ডিয়া ও বিরাট কোহলি। দলকে দুই শ পার করে অধিনায়ক কোহলি (২৮) অবশ্য আউট হয়ে যান বড় কোন ইনিংস খেলার আগেই। ৬ বলের মধ্যে কোহলি ও কেদার যাদব আউট হয়ে কিছুক্ষণের জন্য উত্তেজনা সৃষ্টি করেছিলেন। কিন্তু পঞ্চম উইকেটে মনীশ পাণ্ডেকে নিয়ে পান্ডিয়ার ৭৮ রানের জুটি অনায়াস জয় নিশ্চিত করেছে ভারতের। জয় থেকে মাত্র ১০ রান দূরে ৭৮ রানে আউট হয়ে গেছেন পান্ডিয়া। তার ৭২ বলের ইনিংসে ছিল ৫ চার ও ৪ ছক্কা।

এরআগে মিডল অর্ডারের ব্যর্থতায় মাত্র ২৯৩ রানে থেমেছে অস্ট্রেলিয়ার ইনিংস। ৩৬ ওভারেই মাত্র ১ উইকেট হারিয়ে ২০০ ছুঁয়ে ফেলেছিলেন স্মিথ-ফিঞ্চরা। যেখানে বাকি ওভারগুলোতে রানের বন্যা বইয়ে দেওয়ার কথা ছিল, কিন্তু সেখানে অস্ট্রেলিয়া কিনা থামল ২৯৩-এ!

সিরিজে প্রথমবারের মতো খেলতে নামা অ্যারন ফিঞ্চ পেয়েছেন সেঞ্চুরি, আউট হন ১২৪ রানে। ১২৫ বলের ইনিংসে ৫ ছক্কার সঙ্গে ১২টা চার ছিল এই ওপেনারের। ১৫৪ রানের দ্বিতীয় উইকেট জুটিটা ভাঙতেই অস্ট্রেলিয়ার ভেঙে পড়ে হুড়মুড়িয়ে! শেষ পর্যন্ত অজিরা থামে ২৯৩ রানে, যা যথেষ্ট ছিল ভারতকে হারাতে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.