Sylhet Today 24 PRINT

তবু বাংলাদেশের বোলারদের প্রশংসা করলেন প্রোটিয়া ওপেনার

স্পোর্টস ডেস্ক |  ২৯ সেপ্টেম্বর, ২০১৭

পুরো দিনে দক্ষিণ আফ্রিকা দলের পড়েছে মাত্র ১ উইকেট। সে উইকেট নিতে পারেন নি বাংলাদেশের কোন বোলার, হয়েছে রানআউট; তবু বাংলাদেশি বোলারদের প্রশংসা করলেন প্রোটিয়া ওপেনার এইডেন মারক্রাম।

মারক্রাম জীবনের প্রথম টেস্ট খেলতে নেমে করেছেন ৯৭ রান, হয়েছেন রানআউট। দিনশেষে দক্ষিণ আফ্রিকা দলের স্কোর ১ উইকেট ২৯৮ রান।

প্রথম দিন শেষে সংবাদ সম্মেলনে দক্ষিণ আফ্রিকার তরুণ ওপেনারের কণ্ঠে বাংলাদেশের বোলারদের জন্য ঝরল সহানুভূতি, করলেন প্রশংসাও।

“আমার মনে হয় না, তারা মোটেও খারাপ বল করেছে। উইকেটে কিছু ছিল না। আন্তর্জাতিক ক্রিকেটে একদমই নবীন কারও জন্য বলা কঠিন। তবে ওরা নতুন বলে বেশ জোরে বল করেছে, কখনও কখনও রান করা কঠিন করে তুলেছে।”

হতাশার দিন শেষে প্রতিপক্ষের কাছ থেকে এতটুকু প্রশংসাও বাংলাদেশের ক্রিকেটারদের কানে লাগতে পারে সুধার মত!

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.