Sylhet Today 24 PRINT

ডাবল সেঞ্চুরি হলো না এলগারের

স্পোর্টস ডেস্ক |  ২৯ সেপ্টেম্বর, ২০১৭

দক্ষিণ আফ্রিকার ওপেনার ডিন এলগারের জীবনের প্রথম টেস্ট ডাবল সেঞ্চুরি হলো না। ১৯৯ রানে তাঁকে আউট করেছেন মোস্তাফিজুর রহমান।

ডাবল সেঞ্চুরি থেকে মাত্র ১ রান দূরে থাকতে অর্থাৎ ১৯৯ রানে এসে অনেকটা স্নায়ুচাপে ভুগেই আউট হলেন এ ওপেনার।

এলগারের উইকেটটা তুলে নিয়েছেন টাইগার পেসার মোস্তাফিজুর রহমান। ১৫টি চার ও ৩টি ছক্কায় সাজানো ইনিংসে এলগার বল খেলেন ৩৮৮টি।

এর আগে এলগার ওপেনিং ব্যাটসম্যান মার্ক্রামের সঙ্গে ১৯৬ রানের জুটি গড়েন। মার্ক্রাম ৯৭ রান করে আউট হন। পরে হাসিম আমলার সঙ্গে ২১৫ রানের জুটি গড়েন এলগার। আমলা ১৩৭ রান করে শফিউলের বলে আউট হন।

ভালোভাবেই এগোচ্ছিলেন নিজের ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরির দিকে। কিন্তু নার্ভাস নাইনটি বলে একটা কথা আছে না! সেখানেই পরাস্ত হলেন এলগার।

মোস্তাফিজের বলে মুমিনুলের হাতে ধরা পড়েন তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.