Sylhet Today 24 PRINT

সিলেটে বাংলাদেশ-আফগানিস্তান যুবাদের ম্যাচ পরিত্যক্ত

স্পোর্টস ডেস্ক |  ৩০ সেপ্টেম্বর, ২০১৭

পুরনো ছবি

বাংলাদেশ ও আফগানিস্তানের অনূর্ধ্ব-১৯ দলের মধ্যকার পাঁচ ম্যাচ সিরিজের দ্বিতীয় ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। সিরিজে ১-০ তে এগিয়ে আছে বাংলাদেশের যুবারা।

টস হেরে ব্যাট করতে নামে বাংলাদেশ বাংলাদেশ দল। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে দফায় দফায় বৃষ্টি বিড়ম্বনা ভুগিয়েছে তাদের। বাংলাদেশের ব্যাটিংকালে বৃষ্টিতে তিন দফা খেলা বন্ধ হয়। তৃতীয় দফা দুপুর দেড়টার দিকে বৃষ্টির জন্য খেলা বন্ধ হয়ে গেলে ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হয়।

স্বাগতিকদের হয়ে সর্বোচ্চ ৪৬ রানের ইনিংস খেলেন মোহাম্মদ রাকিব। দ্বিতীয় সর্বোচ্চ ৪৪ রান করেন মাহিদুল ইসলাম। কাজী অনিক ২৫ বলের এক ইনিংসে তিন ছক্কা ও এক চারের মার সহ করেন ৩২ রান। এছাড়াও ২৬ রান করেছেন অধিনায়ক সাইফ হাসান।

ইনিংসের ৪৩ ওভারে ৯ উইকেটে বাংলাদেশ ১৮২ রান সংগ্রহ করলেই বৃষ্টি আঘাত হানে। ড্রেসিংরুমে ফিরে যাওয়া বাংলাদেশের ইনিংসের সমাপ্তি হয় এখানেই।

আফগানদের পক্ষে ৫০ রানের খরচায় ৪টি উইকেট নিয়েছেন ইউসুফ জাজাই। এছাড়া ৩টি উইকেট পান মুজিব উর রহমান।

এর আগে বাংলাদেশের ব্যাটিং ইনিংসের ১৪.৪ ওভারে প্রথমবার বৃষ্টি আঘাত হানে। তখন টাইগার যুবাদের দলীয় সংগ্রহ ছিলো ২ উইকেটে ৫২। এরপর আবার খেলা শুরু হয়ে দ্বিতীয় দফা বৃষ্টির কবলে পড়ে ম্যাচ ইনিংসের ৩৩.১ ওভারে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.