Sylhet Today 24 PRINT

‘মাশরাফি ভাই এসেছেন, ওয়ানডেতে আমরা ঘুরে দাঁড়াবো’

স্পোর্টস ডেস্ক |  ০৯ অক্টোবর, ২০১৭

‘আমাদের দলের সেরা দুই ক্রিকেটার খেলতে পারেনি, যারা এক দশক ধরে বাংলাদেশ দলে ধারাবাহিকভাবে খেলে যাচ্ছে। আশা করি ওয়ানডেতে আমরা ভাল করব, সাকিব-তামিম খেলবে, ওয়ানডে অধিনায়ক মাশরাফি ভাই চলে এসেছেন। আমরা ওয়ানডেতে ঘুরে দাঁড়াতে পারব।’ দ্বিতীয় টেস্ট শেষে এমন কথাই শোনালেন মুশফিকুর রহিম।

এদিকে দলনেতার আসন ছাড়া নিয়ে মুশফিক বলেন, ‘আমি কেন সরে যাব? এটা তো ব্যক্তিগত কোনো খেলা না, দলীয় খেলা। অবশ্যই অধিনায়ক হিসেবে সব ব্যর্থতায় দায় আমার দিকেই আসবে। আমি সেটা নিচ্ছিও। দেশকে নেতৃত্ব দেওয়া আমার জন্য অনেক সম্মানের। আমি গর্বিত। এটা হবে বোর্ডের সিদ্ধান্ত। কারণ, তারাই আমাকে এনেছে।’

তবে নেতৃত্ব নিয়ে সিদ্ধান্ত বোর্ডের ওপর ছাড়লেন মুশফিক। ‘আমাকে সরানো হবে কি না এই সিদ্ধান্তের ভার বোর্ডের ওপর। তারাই আমাকে এই সম্মান, দেশকে নেতৃত্ব দেওয়ার দায়িত্ব দিয়েছে। আমি সততার সঙ্গে আমার সেরা চেষ্টা করেছি। তারা যদি সন্তুষ্ট না হয় তাহলে সিদ্ধান্ত নিতে পারে।’

উল্লেখ্য, প্রথম টেস্ট ৩৩৩ রানে হারের পর আজ দ্বিতীয় টেস্টে দক্ষিণ আফ্রিকার কাছে ইনিংস এবং ২৫৪ রানে পরাজিত হয়েছে বাংলাদেশ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.