Sylhet Today 24 PRINT

সব ফরম্যাটেই বিশ্বসেরা সাকিব , বিশ্বসেরা নারী টি/২০ অলরাউন্ডার সালমা

বিশ্বের আর কোন ক্রিকেটারেরই নেই এমন অর্জন ।

নিউজ ডেস্ক |  ১২ জানুয়ারী, ২০১৫

টেষ্ট ও টি২০ র‍্যাংকিং এ আগেই বিশ্বের এক নম্বার অলরাউন্ডার হয়েছিলেন সাকিব। এবার ওয়ানডেতেও এক নম্বরে উঠে সব ফরম্যাটেই বিশ্ব সেরা অলরাউন্ডার হবার বিরল কৃতিত্ব অর্জন করলেন সাকিব আল হাসান ।
বিশ্বের আর কোন ক্রিকেটারেরই নেই এমন অর্জন ।

পাকিস্তানের মোহাম্মদ হাফিজকে পেছনে ফেলে এক নম্বরে উঠে আসার পর সব ফরম্যাটেই সাকিবের বিশ্ব সেরার মর্যাদা নিশ্চিত হয় ।

বর্তমানে সাকিব অস্ট্রেলিয়ার ঘরোয়া টি/২০ আসর বিগ ব্যাশ খেলতে অস্ট্রেলিয়ায় রয়েছেন । সেখান থেকেই তিনি বাংলাদেশের বিশ্বকাপ দলে যোগ দিবেন । সাকিবের এমন অর্জনের উচ্ছার প্রকাশ করছেন সমর্থকেরা । বিশ্বকাপে দারুণ কিছুর আশা বাড়ছে মানুষের ।


এদিকে নারী ক্রিকেটারদের র‍্যাংকিকেও সুখবর আছে বাংলাদেশের জন্য । বিশ্ব সেরা নারী ওয়ানডে অলরাউন্ডার এখন বাংলাদেশের সালমা খাতুন । ৬৪৯ রেটিং পয়েন্ট নিয়ে সালমা নিউজিল্যান্ডের নিয়েলসনকে পেছনে ফেলে এক নম্বরে উঠে আসেন ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.