Sylhet Today 24 PRINT

ব্যাটিংয়ে বাংলাদেশ, ইনজুরিতে বাদ তামিম-মোস্তাফিজ

স্পোর্টস ডেস্ক |  ১৫ অক্টোবর, ২০১৭

টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। ইনজুরির কারণে একাদশে নাই তামিম ইকবাল ও মোস্তাফিজুর রহমান।

টেস্ট সিরিজের দুই ম্যাচেই হতাশাজনক হারের পর এবার শুরু হচ্ছে বাংলাদেশের ওয়ানডে মিশন। আজ কিম্বার্লিতে সিরিজের প্রথম ওয়ানডেতে মাঠে নামছে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা। শুরুতেই টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন অধিনায়ক মাশরাফি।

ওয়ানডে সিরিজের শুরুতেই বাংলাদেশ খেয়েছে বড়সড় হোঁচট। গোড়ালিতে চোট পেয়ে ছিটকে গেছেন বোলিং আক্রমণের অন্যতম প্রধান অস্ত্র মোস্তাফিজুর রহমান। তবে টেস্ট সিরিজে বিশ্রামের পর ওয়ানডেতে আবার দলে ফিরেছেন অলরাউন্ডার সাকিব আল হাসান। বাংলাদেশ যথারীতি মাঠে নেমেছে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার নেতৃত্বে।

বাংলাদেশ দল : ইমরুল কায়েস, লিটন দাস, মাহমুদউল্লাহ, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, সাব্বির রহমান, নাসির হোসেন, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), তাসকিন আহমেদ, রুবেল হোসেন ও সাইফুদ্দিন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.