Sylhet Today 24 PRINT

তৃতীয় সন্তানের জনক হতে যাচ্ছেন মেসি

সিলেটটুডে স্পোর্টস ডেস্ক |  ১৬ অক্টোবর, ২০১৭

বার্সেলোনার আর্জেন্টাইন তারকা ফরোয়ার্ড লিওনেল মেসি তৃতীয় সন্তানের জনক হতে যাচ্ছেন।

দীর্ঘদিন মন দেয়া নেয়ার পর বান্ধবী আন্তানেল্লা রোকুজ্জার সঙ্গে চলতি বছর বিয়ের পিঁড়িতে বসেন লিওনেল মেসি। স্ত্রী রোকুজ্জা ইনস্টাগ্রামে পোস্ট করা এক ছবিতে একথা জানান।

আর্জেন্টিনায় জন্মস্থান রোসারিওতে গত জুলাইয়ে দীর্ঘদিনের সঙ্গী রোক্কুজ্জাকে বিয়ে করেন মেসি।

তাদের বড় ছেলে তিয়াগোর বয়স আগামী নভেম্বরে হবে পাঁচ বছর। আর ছোটো ছেলেরও বয়স এখন দুই বছর।

রোববার রোকুজ্জার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করা ছবিতে দেখা যায় মেসি ও তার দুই ছেলে রোকুজ্জার পেটে হাত দিয়ে কিছু দেখাচ্ছেন। ক্যাপশনে লেখা, পাঁচজনের পরিবার। যাতে বোঝা যায় রোকুজ্জা সন্তান সম্ভবা এবং দ্রুতই তাদের ঘরে আসবে তৃতীয় সন্তান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.