Sylhet Today 24 PRINT

বর্ষসেরা কোচ জিদান

স্পোর্টস ডেস্ক |  ২৪ অক্টোবর, ২০১৭

ফিফার বর্ষসেরা কোচ নির্বাচিত হয়েছেন রিয়াল মাদ্রিদের কোচ জিনেদিন জিদান। সোমবার রাতে ‘দ্য বেস্ট ফিফা ফুটবল অ্যাওয়ার্ডস’ অনুষ্ঠানে জিদানকে ‘মেনস কোচ অব দ্য ইয়ার’ ঘোষণা করা হয়।

ফিফার বর্ষসেরা কোচ হওয়ার দৌড়ে জিদানের প্রতিদ্বন্দ্বী ছিলেন আন্তনিও কোন্তে এবং ম্যাসিমিলিয়ানো অ্যালেগ্রি। তবে গত মৌসুমে রিয়াল মাদ্রিদকে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ এবং স্প্যানিশ লা লিগার শিরোপা জেতানোয় জিদানকেই সেরা হিসেবে বেছে নেয়া হয়।

কোন্তের অধীনে গত মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা জিতেছিল চেলসি। অন্যদিকে ইতালিয়ান ক্লাব জুভেন্টাসকে ঘরোয়া ফুটবলের ডাবলস জেতান অ্যালেগ্রি।

২০১৫-১৬ মৌসুমে রিয়ালকে চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জেতান জিদান। বছর ঘুরতেই ফের লস ব্লাঙ্কোসদের ইউরোপিয়ান শ্রেষ্ঠত্বের মুকুট এনে দেন তিনি। তাছাড়া জিদানের কৌশলী নেতৃত্বে ২০১১-১২ মৌসুমের পর গতবার প্রথমবারের মতো লিগ শিরোপা জয় করে রিয়াল।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.