Sylhet Today 24 PRINT

নাভাসকে হারিয়ে বর্ষসেরা গোলরক্ষক বুফন

স্পোর্টস ডেস্ক |  ২৪ অক্টোবর, ২০১৭

ফিফার বর্ষসেরা গোলরক্ষক নির্বাচিত হয়েছেন জিয়ানলুইজি বুফন।

সোমবার রাতে লন্ডসে ‘দ্য বেস্ট ফিফা ফুটবল অ্যাওয়ার্ডস’ অনুষ্ঠানে জুভেন্টাস তারকা বুফনকে ‘দ্য বেস্ট ফিফা গোলরক্ষক’ হিসেবে মনোনীত করা হয়।

সেরা তিনে বুফন ও নাভাস ছাড়া ছিলেন বায়ার্ন মিউনিখ গোলরক্ষক ম্যানুয়েল নয়ার। তবে মূল প্রতিদ্বন্দ্বিতা হয়েছে বুফন ও নাভাসের মধ্যেই।

গত মৌসুমে বুফনের সাফল্যও কম নয়। জুভেন্টাসকে ঘরোয়া ফুটবলের ডাবলস জেতাতে দারুণ ভূমিকা পালন করেন তিনি। এছাড়া দলকে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালেও তোলেন এই ইতালিয়ান গোলরক্ষক।

এই নিয়ে তৃতীয়বারের মতো বর্ষসেরা গোলরক্ষক নির্বাচিত হলেন বুফন। এর আগে ২০০৬ ও ২০০৭ সালে বর্ষসেরা গোলরক্ষক নির্বাচিত হন ইতালিয়ান তারকা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.