Sylhet Today 24 PRINT

বর্ষসেরা গোল অলিভিয়ে জিরুদের

স্পোর্টস ডেস্ক |  ২৪ অক্টোবর, ২০১৭

২০১৭ সালের বর্ষসেরা গোলের পুসকাস অ্যাওয়ার্ড পেয়েছেন আর্সেনালের ফরোয়ার্ড অলিভিয়ে জিরুদ।

সোমবার লন্ডনের পলেডিয়াম থিয়েটারে স্থানীয় সময় সন্ধ্যায় ‘দ্য বেস্ট ফিফা ফুটবল অ্যাওয়ার্ড’ অনুষ্ঠানে সেরা গোলের জন্য জিরুদের নাম ঘোষণা করা হয়।
 
বছরের প্রথম দিনে ইংলিশ প্রিমিয়ার লিগে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে ঘরের মাঠে গোলটি করেন ফরাসি এই ফরোয়ার্ড। সপ্তদশ মিনিটে অ্যালেক্সিস সানচেসের ক্রসে জিরুদ অবিশ্বাস্যভাবে পিছনের পায়ের টোকায় বল নিজের মাথার উপরে দিয়ে লক্ষ্যে পাঠিয়ে দেন, বল ক্রসবারে লেগে ভিতরে ঢোকে।
 
এই পুরস্কারের জন্য তিন জনের সংক্ষিপ্ত তালিকায় ছিলেন ভেনেজুয়েলার মহিলা ফুটবলার দেইনা কাস্তেইয়ানোস ও দক্ষিণ আফ্রিকার গোলরক্ষক অসকারিন মাসুলুকে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.