Sylhet Today 24 PRINT

সিলেট সিক্সার্সের জার্সি উন্মোচন করলেন ওয়াকার ইউনুস

নিজস্ব প্রতিবেদক  |  ২৬ অক্টোবর, ২০১৭

বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল)-এর নতুন ফ্র্যাঞ্চাইজি সিলেট সিক্সার্সের জার্সি উন্মোচন করা হয়েছে। বুধবার বুধবার সিলেট জেলা স্টেডিয়ামে সিলেট সিক্সার্স'র অফিসিয়াল জার্সি উন্মোচন করেন পাকিস্তানের পেস সেনশেসন ওয়াকার ইউনুস।

এদিাকে, আজ থেকেই প্রাকটিসের জন্য মাঠে নামছে সিলেট সিক্সার্স। আজ প্র্যাকটিস করবে কুমিল্লা ভিক্টোরিয়ার্স। এই দুই দলের লড়াইয়ের মাধ্যমেই ৪ নভেম্বর পর্দূা উঠবে বিপিএল'র।

বুধবার জমকালো আয়োজনে সিলেট সিক্সার্স'র জার্সি উন্মোচন করেন সিক্সার্সের শুভেচ্ছা দূত পাকিস্তানের সাবেক পেস তারকা ওয়াকার ইউনূস।

সিলেট জেলা স্টেডিয়ামে আতশবাজির ঝলকানিতে ক্রিকেট প্রেমীদের উপস্থিতিতে দলটির জার্সি উন্মোচন করেন সিক্সার্সের শুভেচ্ছা দূত পাকিস্তানের সাবেক পেস তারকা ওয়াকার ইউনূস।

জার্সি উন্মোচনকালে উপস্থিত ছিলেন সিলেট সিক্সার্সের চেয়ারম্যান সাহেদ মুহিত, সিইও ইয়াসির ওবায়েদ, পরিচালক শফিউল আলম চৌধুরী নাদেল ও মাহি উদ্দিন আহমদ সেলিম।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.