Sylhet Today 24 PRINT

সিলেটে যে ১০ বোলিং প্রতিভা বাছাই করলেন ওয়াকার ইউনুস

ক্রীড়া প্রতিবেদক |  ২৬ অক্টোবর, ২০১৭

নতুন প্রতিভার অন্বেষনে সিলেট বিভাগে বোলার হান্টের আয়োজন করেছিলো বিপিএলের নতুন ফ্র্যাঞ্চাইজি সিলেট সিক্সার্স। এই প্রতিযোগীতা থেকে শীর্ষ ১০ জনকে বুধবার বাছাই করেন সাবেক পাকিস্তানি ক্রিকেটার ওয়াকার ইউনুস।

সিলেট সিক্সার্সের এই শুভেচ্ছা দূত নিজে মাঠ থেকে বাছাই করেন এই তরুণদের।

বুধবার দুপুর ১২টা থেকে সিলেট জেলা স্টেডিয়ামে ওয়াকার ইউনূস সেরা বোলার বাছাই কার্যক্রম শুরু করেন। চার জেলা থেকে প্রাথমিক ভাবে নির্বাচিত ৭৯ জন বোলার থেকে তিনি বেছে নেন সেরা দশজনকে। এরমধ্যে সাত জন পেসার এবং তিন স্পিনার রয়েছেন।

সন্ধ্যা সোয়া ৬টায় সিলেট জেলা স্টেডিয়ামে আনন্দগণ সন্ধ্যায় সেরাদের নাম ঘোষণা করেন ওয়াকার ইউনূস। নির্বাচিত স্পিনাররা হলেন- নাঈম আহমদ, ইসহাক আলী  ও সাকিব। পেসাররা হলেন- অভী, সফর আলী, রুমন, তোফায়েল আহমদ, জয়নুল, সাইফুল ইসলাম ও সুলতান আহমদ।

নির্বাচিত হওয়ার বোলাররা সিলেট সিক্সার্সের সঙ্গে অনুশীলন করবেন। হোটেলে থাকবেন। দেশী-বিদেশী তারকাদের সঙ্গে শেয়ার করবেন ড্রেসিংরুম।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.