Sylhet Today 24 PRINT

পেনাল্টির দুই গোলে রিয়ালের জয়

সিলেটটুডে ডেস্ক |  ২৭ অক্টোবর, ২০১৭

রোনাল্ডো নেই, এমন অবস্থায় অনেকটা ঘাম ঝরিয়েই জয় পেতে হয়েছে রিয়াল মাদ্রিদকে। ফুয়েনলাব্রাদার বিপক্ষে রিয়াল জয় পেয়েছে দুই গোলে। দুগোলই এসেছে পেনাল্টি থেকে।
 
বৃহস্পতিবার রাতে স্প্যানিশ কাপের চতুর্থ রাউন্ডের প্রথম লেগের ম্যাচে প্রতিপক্ষের মাঠে রোনাল্ডোসহ গুরুত্বপূর্ণ ৬ জন খেলোয়াড়কে বিশ্রাম দিয়ে দল সাজান জিনেদিন জিদান।
 
৬৩তম মিনিটে পেনাল্টি থেকে রিয়ালকে এগিয়ে দেন আসেনসিও। হাকিমিকে ফ্রান গার্সিয়া ফাউল করলে স্পটকিকের নির্দেশ দিয়েছিলেন রেফারি।
 
এরপর তিও এরনদেঁজকে ফাউলের জন্য আবার পেনাল্টি পায় রিয়াল। দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়তে হয় কানেদেলাকে। আর স্পটকিক থেকে গোল করে জয় নিশ্চিত করেন লুকাস ভাসকেস।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.