Sylhet Today 24 PRINT

বিয়ে করলেন তাসকিন

স্পোর্টস ডেস্ক |  ০১ নভেম্বর, ২০১৭

জাতীয় দলের তরুণ পেস বোলার তাসকিন আহমেদ বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর একটি কনভেনশন হলে তার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। কনে রায়েবা নাঈমা।  

বিয়ের অনুষ্ঠানে শুধুমাত্র তাসকিন আহমেদের নিকটাত্মীয়রা উপস্থিত ছিলেন বলে জানা গেছে। ইতোমধ্যে তাসকিন ও তার নববধূ্ নাঈমার বেশ কয়েকটি ছবি ফেসবুকে ভেসে বেড়াচ্ছে।   

তাৎক্ষনিক ভাবে বিয়ে প্রসঙ্গে তাসকিনের পরিবারের সঙ্গে যোগাযোগ করা সম্ভব না হলেও বিষয়টি নিশ্চিত করেছেন তাদের পরিবারের এক ঘনিষ্ঠ বন্ধু। দক্ষিণ আফ্রিকা সফরের আগেই বিয়ের দিনক্ষন ঠিক করা হয় বলে জানা গেছে।  

উল্লেখ্য, দক্ষিণ আফ্রিকা সফর শেষে মঙ্গলবার সকালে দেশে ফেরেন তাসকিন আহমেদ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.