Sylhet Today 24 PRINT

সিলেটকে ১৩৭ রানের টার্গেট দিলো ঢাকা

নিজস্ব প্রতিবেদক |  ০৪ নভেম্বর, ২০১৭

বাংলাদেশ প্রিমিয়ার লীগের উদ্বোধনী ম্যাচে জয়ের জন্য সিলেট সিক্সার্সকে ১৩৭ রানের টার্গেট বেধে দিয়েছে ঢাকা ডায়নামাইটস। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে প্রথমে ব্যাটিং করতে নেমে ৭ উইকেট হারিয়ে ১৩৬ রান করতে সমর্থ হয় সাকিবের নেতৃত্বাধীন ঢাকা।

দুপুরে টসে জিতে ফিল্ডিং বেছে নেন সিলেট সিক্সার্স দলপতি নাসির হোসেন। নিজেদের মাঠে গ্যালারি ভর্তি দর্শকদের সমর্থন নিয়ে মাঠে নামে সিলেট। দিনের প্রথম ওভারে বল নিজের হা্তেই তুলে নেন অধিনায়ক নাসির। প্রথম ওভারেই সাফল্য এনে দেন দলকে। প্রথম ওভারেই তুলে নেন মেহেদী মারুফের উইকেট। ডিপ কাভারে তার ক্যাচ নেন হুইটলি।

প্রথম ওভারেই উইকেট হারিয়ে ব্যাকফুটে চলে যায় ঢাকা। সাকিব-সাঙ্গাকারা-পোলার্ডের মতো তারকরাও দলকে এনে দিতে পারেননি বড় সাফল্য। ফলে নির্ধারিত ২০ ওভার শেষে ১৩৬ করতে সক্ষম হয় ঢাকা।

দর্শকদের সমর্থন নিয়ে সিলেট এই রান টপকে যেতে পারে কি না এটিই এখন দেখার বিষয়।

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.