Sylhet Today 24 PRINT

খেলা দেখার দুয়ার খুলে দিল প্রকৃতি

নিজস্ব প্রতিবেদক |  ০৪ নভেম্বর, ২০১৭

যারা টিকিট পাননি তারা কি খেলা দেখা থেকে বঞ্চিত হবেন ? না তারাও বঞ্চিত হচ্ছেন না। বলছিলাম বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) এর পঞ্চম আসরের সিলেট পর্বের উদ্বোধনী দিনের খেলার কথা।

সিলেটে প্রথম বারের হতে চলা বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এর টিকিট পাওয়া নিয়ে এর আগে কম জল ঘোলা হয়নি। তাই বিপিএলের টিকিট এখন টক অফ দ্যা টাউন।

যারা টিকিট পেয়েছেন তারা তো খেলা দেখছেনই, সাথে সাথে যারা টিকিট পাননি তারাও ছুটে এসেছেন ক্রিকেটের টানে মাঠ পানে। তবে তারা মাঠে ঢুকতে না পারলেও প্রকৃতির সহায়তায় খেলা উপভোগ করছেন মাঠের দর্শকদের সাথেই।

সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামের চারপাশে থাকা ছোটবড় টিলা থেকে মাঠের জায়ান্ট স্ক্রিনে খেলা দেখছেন টিকিট বঞ্চিত ক্রিকেটপ্রেমীরা। খেলা দেখার সাথে সাথে উল্লাসও করছেন একই সাথে।

খেলা দেখার প্রতি সিলেটের ক্রিকেটপ্রেমীদের এ টান সিলেটে আরো বেশি বেশি ম্যাচ ও আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজনে নি:সন্দেহে জোর দাবি রাখে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.