Sylhet Today 24 PRINT

টসে জিতে ফিল্ডিংয়ে সিলেট সিক্সার্স

ক্রীড়া প্রতিবেদক |  ০৫ নভেম্বর, ২০১৭

বিপিএল ৫ম আসরের ২য় দিনের প্রথম ম্যাচে লড়াইয়ের জন্য প্রস্তুত সিলেট সিক্সার্স ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

এদিকে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন সিলেট সিক্সার্সের দলপতি নাসির হোসেইন।

বিপিএলের এবারের আসরের নিজেদের দ্বিতীয় ম্যাচে স্বাগতিক এ দলটি প্রথম ম্যাচ জিতে আত্মবিশ্বাস তুঙ্গে।

আর এদিকে চ্যাম্পিয়নশিপ ফিরে পেতে এবার কঠিন লড়াইয়ে নামতে প্রস্তুত কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

সিলেট সিক্সার্স একাদশ : নাসির হোসাইন, সাব্বির রহমান রোমান, শোভাগত হোম চৌধুরী, কাজী নুরুল হাসান সোহান, আবুল হাসান রাজু, তাইজুল ইসলাম,কামরুল ইসলাম রাব্বি, আন্দ্রে ফ্লিচার, উপুল থারাঙ্গা, রস উইথলি, লিয়াম প্ল্যাঙ্কনেট, ক্রিসমার সানতোকি।

কুমিল্লা ভিক্টোরিয়ান্স একাদশ: ইমরুল কায়েস, আলআমিন হোসেইন, লিটন কুমার দাশ, অলক কাপালি, আরাফাত সানি, সাইফুদ্দিন, মোহাম্মদ নবি, রশিদ খান, ডি জে ব্রাভো, মারলন সেমুয়েলস, জস বাটলার।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.