Sylhet Today 24 PRINT

নাসির-শান্তকে সতর্ক করলেন ম্যাচ রেফারি

ক্রীড়া প্রতিবেদক |  ০৫ নভেম্বর, ২০১৭

৬ মিনিট দেরিতে টস করতে আসায় সিলেট সিক্সার্সের অধিনায়ক নাসির হোসেন ও ম্যানেজার হাসিবুল হোসেন শান্তকে সতর্ক করা হয়েছে।

বিপিএলের প্রথম দিনে ঢাকা ডায়নাইটস ও সিলেট সিক্সার্সের টস হওয়ার কথা দুপুর দেড়টায়, কিন্তু সিলেট সিক্সার্স অধিনায়ক নাসির হোসেন মাঠে ঢুকেন ছয় মিনিট পর। ‘কোড অব কন্ডাক্ট’ অনুযায়ী যা লেভেল-১ মাত্রার অনিয়ম।

শনিবার ম্যাচ শেষ মাঠের দুই আম্পায়ার মাসুদুর রহমান মুকুল ও রিয়াজ উদ্দিন দেরি করায় হাসিবুল ও নাসিরের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। খেলা শেষে ম্যাচ রেফারি দেবব্রত পালের কাছে দোষ স্বীকার করে নেওয়ায় আর শুনানির প্রয়োজন হয়নি। তবে ধারা অনুযায়ী দুজনের একাউন্ট জুটেছে ১ ডিমেরিট পয়েন্ট।

টুর্নামেন্ট চলাকালীন কেউ ৪ ডিমেরিট পয়েন্ট পেলে এক ম্যাচের জন্য নিষিদ্ধ হবেন।  যেকোনো ম্যাচ শুরুর ৩০ মিনিট আগে দুদলের টস করা হয়। নির্ধারিত সময়ে অধিনায়কদের টসে আসার বাধ্যকতা রয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.