Sylhet Today 24 PRINT

দারুণ জয়ে পিকেকে শাকিরার উপহার

স্পোর্টস ডেস্ক |  ৩১ মে, ২০১৫

দারুণ সুখী পরিবার। সুখী মানুষ জেরার্ড পিকে। শনিবার মাঠ আর মাঠের বাইরে চমৎকার উৎসবমুখর এক দিন পার করলেন বার্সেলোনার এই স্প্যানিশ রক্ষণসৈনিক।

লিওনেল মেসি আর নেইমারের অসাধারণ পারফরম্যান্সের সৌজন্যে অ্যাথলেটিক বিলবাওকে ৩-১ গোলের বড় ব্যবধানে হারিয়ে কোপা দেলরের শিরোপা জিতে বার্সেলোনা। যেখানে জেরার্ড পিকের ভুমিকাও ছিল প্রশংসনীয়। আর এই শিরোপা জয়ের পরই উৎসবের জোয়াড়ে ভাসে কাতালান শিবির।

তবে সতীর্থদের সঙ্গে শিরোপা-উল্লাস শেষে জেরার্ড পিকে মেতেছিলেন বান্ধবী কলম্বিয়ান পপ সম্রাজ্ঞী শাকিরার সঙ্গেও। ক্লাবকে রেকর্ড কোপা দেলরের শিরোপা জেতানোর ফল হিসেবে মাঠের মধ্যে পিকেকেও দারুণ এক উপহার দেন ৩৮ বছর বয়সী শাকিরা।

এদিন গ্যালারি ভর্তি দর্শক আর শত শত ক্যামেরার সামনেই জেরার্ড পিকের গালে আলতু করে চুমো একে দেন শাকিরা। আর সেই ছবি তৎক্ষণাতই ছড়িয়ে পড়ে ইন্টারনেট দুনিয়ায়।

শনিবার অ্যাথলেটিক বিলবাওকে হারিয়ে কোপা দেলরের শিরোপা জেতা বার্সেলোনার সামনে এখন ট্রেবল জয়ের হাতছানি। ৬ জুন ইউরোপ সেরার লড়াইয়ে জুভেন্টাসকে হারালেই অবিস্বরনীয় এক কীর্তি গড়বে মেসি-নেইমাররা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.