Sylhet Today 24 PRINT

বিপিএলের সিলেট পর্ব শেষে ব্যাটে-বলে শীর্ষে যারা

ক্রীড়া প্রতিবেদক |  ০৯ নভেম্বর, ২০১৭

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) প্রথমবারের মতো সিলেটের দর্শকদের মাতিয়ে গেলো সিলেটের মাটিতেই। যেখানে চার-ছয়ের ধুমধারাকা উপভোগ করেছেন সিলেটের হজারো দর্শক।

এদিকে সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে সিলেট সিক্সার্সের ৪টি খেলা সহ মোট আটটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে এখানে। তবে বিপিএলের পঞ্চম আসরের সিলেট পর্বের খেলা শেষে রান বা উইকেট দিক দিয়ে কোনো ক্ষেত্রেই শীর্ষে নেই দেশিও কোনো ক্রিকেটার।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ব্যাটসম্যানদের মধ্যে একচ্ছত্র আধিপত্য দেখিয়েছে বিদেশি ক্রিকেটাররা। যেখানে শীর্ষ ৫ ব্যাটসম্যানের তালিকায় নেই কোন বাংলাদেশী ক্রিকেটারের নাম। চার ম্যাচে ১৯৬ রান করে সিলেট সিক্সার্সের ওপেনার উপুল থারাঙ্গা রয়েছেন সবার ওপরে। তারই ওপেনিং পার্টনার আন্দ্রে ফ্লেচার ১৫১ করে আছেন দ্বিতীয় অবস্থানে।

মাত্র দুই ম্যাচে ১১৮ করে তৃতীয়স্থানে রয়েছেন চিটাগাং ভাইকিংসের লুক রাঙ্কি। চারে ও পাঁচে রয়েছেন যথাক্রমে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মারলন স্যামুয়েলস (৯৫) ও ঢাকা ডায়নামাইটসের এভিন লুইস (৯২)।

এদিকে ব্যাটিংয়ের মতো বোলিংয়েও শীর্ষে না থাকতে পারলেও, পাঁচ জনের তালিকায় রয়েছেন তিনজন বাংলাদেশি ক্রিকেটার। তিন ম্যাচে ৬ উইকেট নিয়ে সিলেটের ফাস্ট বোলার লিয়াম প্লাঙ্কেট আছেন শীর্ষে। ৪ ম্যাচে ৫ পাঁচটি করে উইকেট নিয়ে দ্বিতীয় ও তৃতীয়স্থানে দুই দেশি ক্রিকেটারদের মধ্যে আছেন সিলেটেরই তাইজুল ইসলাম ও আবুল হাসান। চতুর্থ স্থানে ২ ম্যাচে ৪ উইকেট নিয়ে কুমিল্লার ড্রেরেন ব্রাভো। আর ২ ম্যাচে ৩ উইকেট পাওয়া কুমিল্লার মোহাম্মদ সাইউদ্দিন আছেন পাঁচে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.