Sylhet Today 24 PRINT

বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবলে জয় পেয়েছে এমসি কলেজ

এমসি কলেজ প্রতিনিধি |  ২৭ নভেম্বর, ২০১৭

বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় কলেজ (মিনিবার) ফুটবলের ১ম রাউন্ডের প্রথম ম্যাচে জয় পেয়েছে এমসি কলেজ।

সোমবার (২৭ নভেম্বর) সন্ধ্যা সাড়ে সাতটায় সিলেট জেলা স্টেডিয়াম সংলগ্ন ভলিবল মাঠে আয়োজিত বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় কলেজ (মিনিবার) ফুটবলে টুর্নামেন্টে দিনের তৃতীয় খেলায় নর্থ ইস্ট ইউনিভার্সিটিকে ১-০ গোলে পরাজিত করে এমসি কলেজ।

মিনিবার ফুটবলের এ খেলায় একমাত্র গোলটি করে ম্যান অব দ্যা ম্যাচ হন এমসি কলেজের বাংলা বিভাগের কামরুল ইসলাম।

শনিবার (২৫ নভেম্বর) উদ্বোধন হওয়া সিলেট সম্মিলিত সামাজিক ও সাংস্কৃতিক পরিষদ আয়োজিত টুর্নামেন্টে সিলেট নগরীর ১৬ টি বিশ্ববিদ্যালয়, কলেজ ও মেডিকেল কলেজ অংশগ্রহণ করে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.