Sylhet Today 24 PRINT

মাহা দ্বিতীয় বিভাগ ক্রিকেট লীগে চ্যাম্পিয়ন হোয়াইট মোহামেডান স্পোর্টিং ক্লাব

সিলেটটুডে ডেস্ক |  ৩০ নভেম্বর, ২০১৭

সিলেট জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় ও মাহা’র পৃষ্ঠপোষকতায় 'মাহা দ্বিতীয় বিভাগ ক্রিকেট লীগ ২০১৬-২০১৭' এর ফাইনাল খেলায় আজকের খেলায় হোয়াইট মোহামেডান স্পোর্টিং ক্লাব ১৭৪ রানে ইসমাইল স্পোর্টিং ক্লাবকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) এর খেলায় হোয়াইট মোহামেডান স্পোর্টিং ক্লাব টসে জিতে ব্যাট করতে নেমে ৫০ ওভারে সবকয়টি উইকেট হারিয়ে ২৭৬ রান সংগ্রহ করে। দলের পক্ষে আজওয়াত ১০২ রান ও ফয়সল ৭৮ রান সংগ্রহ করে এবং ইসমাইল স্পোর্টিং ক্লাবের পক্ষে মনির ৪ উইকেট ও রিফাত ২ উইকেট লাভ করে।

জবাবে ইসমাইল স্পোর্টিং ক্লাব ২৯.৩ ওভারে সবকয়টি উইকেট হারিয়ে ১০২ রান সংগ্রহ করে। দলের পক্ষে নাদের ২১ রান, সুজন ১৪ রান ও আতিক ১৫ রান সংগ্রহ করে এবং হোয়াইট মোহামেডান স্পোর্টিং ক্লাবের পক্ষে জাবেদ ৭ উইকেট ও রাহেল ২ উইকেট লাভ করে।

ম্যাচে ম্যান অব দ্যা ম্যাচ মনোনীত হন হোয়াইট মোহামেডান স্পোর্টিং ক্লাবের খেলোয়াড় আজওয়াত (১০২ রান)।

দ্বিতীয় বিভাগ ক্রিকেট লীগ কমিটির সভাপতি ইশতিয়াক আহমদ সিদ্দিকী এর সভাপতিত্বে 'মাহা দ্বিতীয় বিভাগ ক্রিকেট লীগ ২০১৬-২০১৭' এর পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য ও পুরষ্কার প্রদান করেন সিলেট এর জেলা প্রশাসক ও সিলেট জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মো. রাহাত আনোয়ার।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সিলেট জেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ মো. সিরাজ উদ্দিন এবং শুভেচ্ছা বক্তব্য রাখেন দ্বিতীয় বিভাগ ক্রিকেট লীগ কমিটির সম্পাদক ইউসুফ কবীর তুহিন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট জেলা ক্রীড়া সংস্থার প্রাক্তন সহ-সভাপতি হাজী এম.এ. সাত্তার, সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার সহ-সভাপতি হাজী হেলাল উদ্দিন আহমদ, সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাবেক যুগ্ম-সম্পাদক মুফতি আব্দুল খাবির, সংস্থার সাবেক কার্যনির্বাহী সদস্য মঞ্জুর আহমদ চৌধুরী, সিলেট জেলা ফুটবল এসোসিয়েশনের কার্যনির্বাহী পরিষদের সদস্য সমর চৌধুরী, বিশিষ্ট ক্রীড়া সংগঠক আজহার উদ্দিন জাহাঙ্গীর, ডা. আরিফ আহমদ মোমতাজ রিফা, মাসুক মিয়া, সাইফুর রহমান শিপলু, তপন পাল, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক খেলোয়াড় মেহরাব হোসেন অপি ও আলমগীর, ১ম বিভাগ ক্রিকেট লীগ কমিটির সম্পাদক এ.টি.এম. ইকরাম, সিলেট ক্রিকেট আম্পায়ার্স এন্ড স্কোরার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক এইচ ইউ দীপু, কোষাধ্যক্ষ উজ্জল বখত ও দপ্তর সম্পাদক ইসমত আলী, দ্বিতীয় বিভাগ ক্রিকেট লীগ কমিটির সহকারী সম্পাদক তপন কুমার মালাকার, বিসিবি’র সিলেট জেলা ক্রিকেট কোচ মারুফ হাসান, সিলেট জেলা ক্রিকেট কোচ রানা মিয়া, ক্রিকেট আম্পায়ার জামিল আহমদ দুলাল, রবিন চৌধুরী প্রমুখ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিলেট জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার অফিস সচিব বিপুল চন্দ্র তালুকদার।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.