Sylhet Today 24 PRINT

বড়লেখায় ক্রিকেট লীগের উদ্বোধন

বড়লেখা প্রতিনিধি |  ০২ ডিসেম্বর, ২০১৭

মৌলভীবাজারের বড়লেখায় ফাহাদ-ফুয়াদ কাপ অ্যান্ড প্রাইজমানি ক্রিকেট লীগের উদ্বোধন হয়েছে। শুক্রবার (০১ ডিসেম্বর) জাতীয় সংসদের হুইপ মো. শাহাব উদ্দিন এমপি এ লীগের উদ্বোধন করেন।

ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) এ ক্রিকেট লীগের আয়োজন করেছে।

বিকেলে পৌর শহরের পিসি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্রিকেটাস্র্ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) এর সভাপতি ছালেহ্ আহমদ জুয়েল। এতে কোয়াবের সাধারণ সম্পাদক হারুনুর রশীদ বাদশা ও ধারাভাষ্যকার এবি সিদ্দিকী দুলালের যৌথ সঞ্চালনায় উদ্বোধন পরবর্তী আলোচনা সভায় প্রধান অতিথি হুইপ মো. শাহাব উদ্দিন এমপি ছাড়াও অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুহেল মাহমুদ, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি মুহাম্মদ সিরাজ উদ্দিন, সাধারণ সম্পাদক আনোয়ার উদ্দিন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ সহিদুর রহমান, জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক নাহিদ আহমদ, জেলা কোচ মোহাম্মদ রাসেল, বর্ণি ইউপি চেয়ারম্যান এনাম উদ্দিন, সদর ইউপি চেয়ারম্যান সোয়েব আহমদ, প্রেসক্লাব সাধারণ সম্পাদক গোপাল দত্ত, পৌর কাউন্সিলর রাহেন পারভেজ রিপন, কোয়াবের উপদেষ্টা রেজাউল ইসলাম মিন্টু, পিসি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসলাম উদ্দিন, কোয়াবের উপদেষ্টা লুৎফুর রহমান চুন্নু, ধারাভাষ্যকার ময়নুল ইসলাম, আমজাদ হোসেন পাপলু, পৌর যুবলীগ সভাপতি জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক নোমান আহমদ প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.