Sylhet Today 24 PRINT

পুলিশ সুপার গোল্ডকাপ টুর্নামেন্টের ফাইনালে সদর থানা দল

নিজস্ব প্রতিবেদক |  ০৩ ডিসেম্বর, ২০১৭

সুনামগঞ্জে পুলিশ সুপার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে টাইব্রেকারে ৫-৪ গোলে জয় পেয়েছে সদর থানা দল।

রোববার (০৩ ডিসেম্বর) বিকেলে সুনামগঞ্জ জেলা স্টেডিয়ামে দক্ষিণ সুনামগঞ্জ থানা দল ও সদর থানা দলের মধ্যকার এ খেলা অনুষ্ঠিত হয়। এ খেলার আয়োজন করে  জেলা ক্রীড়া সংস্থা।

দ্বিতীয় সেমিফাইনালে নির্ধারিত সময়ের দুই দলই ১-১ গোলে ম্যাচ ড্র করে। ফলে, ম্যাচ গড়ায় টাইব্রেকারে। তাতে সদর থানা দল ৫ বার বল জালে জড়ায়। বিপরীতে দক্ষিণ সুনামগঞ্জ থানা দল সদর থানার জালে ৪ বার বল জড়াতে পারে। ফাইনাল খেলায় জায়গা করে নেয় সদর থানা দল।

এ সময় উপস্থিত ছিলেন- সুনামগঞ্জের পুলিশ সুপার বরকত উল্লাহ খান, অতিরিক্ত পুলিশ সুপার সঞ্জয় সরকার, সিনিয়র সহকারী পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষ, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ইমদাদ রেজা চৌধুরী প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.