Sylhet Today 24 PRINT

ভোটে জিতেই পদ ছাড়লেন ফিফা সভাপতি ব্লাটার

ক্রীড়া প্রতিবেদক |  ০২ জুন, ২০১৫

পদত্যাগ করে বেরিয়ে যাচ্ছেন ব্লাটার

ভোটে জিতে পুনরায় সভাপতি নির্বাচিত হবার ৪ দিনের মাথায় আকস্মিক সংবাদ সম্মেলন ডেকে পদত্যাগ করলেন বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার সভাপতি সেফ ব্লাটার। ৭৯ বছর বয়সী সুইস ব্লাটার পদ ছেড়ে যত দ্রুত সম্ভব নতুন সভাপতি নির্বাচনের জন্য বিশেষ ফিফা কংগ্রেস ডেকেছেন।
 
গত সপ্তাহেই পঞ্চম মেয়াদের জন্য সভাপতি নির্বাচিত হয়েছিলেন তিনি।   নির্বাচনের দুই দিন আগেই দুর্নীতির সঙ্গে জড়িত থাকার অভিযোগে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার সাত শীর্ষ কর্মকর্তাকে গ্রেপ্তার করে সুইস পুলিশ।
 

দুর্নীতির দায় মাথায় নিয়েই ব্লাটার সরে দাঁড়ালেন কিনা এমন প্রশ্নের জবাব না দিলেও দুর্নীতি নিয়ে তোলপাড়ের মধ্যে পদত্যাগ করার ঘোষণা দেয়ায় মূলত এই কারনটিই স্পষ্ট হয়ে উঠেছে।

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.