Sylhet Today 24 PRINT

টি-টেনে তামিমের ফিফটি, জিতল পাখতুনস

ক্রীড়া প্রতিবেদক |  ১৬ ডিসেম্বর, ২০১৭

পুরনো ছবি

প্রথমবারের মত আয়োজিত টি-টেন ক্রিকেটে খেলতে নেমে ঝড়ো হাফসেঞ্চুরি করেছেন বাংলাদেশি ওপেনার তামিম ইকবাল। তার এই ইনিংসের সুবাদে বড় সংগ্রহ গড়ে জয় তুলে নিয়েছে পাখতুনস।

শুক্রবার রাতে টিম শ্রীলঙ্কার বিপক্ষে ইনিংসের সূচনা করতে নেমে তামিম ইকবাল শেষ পর্যন্ত অপরাজিত থাকেন ৫৬ রানে। ২৭ বলের ইনিংসে তামিম ৫টি চার ও ৪টি ছক্কা হাঁকান।

তামিমের ইনিংসে ভর করে নির্ধারিত ১০ ওভারে পাখতুনস ৬ উইকেট হারিয়ে করে ১১১ রান। এছাড়া আহমেদ শেহজাদ করেন ২৪ রান।

জবাব দিতে নেমে টিম শ্রীলঙ্কা ৭ উইকেট হারিয়ে ৮৪ রান সংগ্রহ করে। পাখতুনস জেতে ২৭ রানে।

ম্যান অব দ্যা ম্যাচ হন তামিম ইকবাল।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.