Sylhet Today 24 PRINT

ভারতীয় ক্রিকেটার আজিঙ্কা রাহানের বাবা গ্রেপ্তার

স্পোর্টস ডেস্ক |  ১৬ ডিসেম্বর, ২০১৭

গাড়ি চালিয়ে এক বৃদ্ধাকে ধাক্কা দেয়ার অভিযোগে ভারতীয় জাতীয় দলের ক্রিকেটার আজিঙ্কা রাহানের বাবা মধুকর রাহানেকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ।

জানা যায়, বেপরোয়া গতিতে গাড়ি চালানোর সময় দিল্লির কোলাপুরে চার নম্বর সড়কে এক বৃদ্ধাকে ধাক্কা দেয় মধুকরের গাড়ি। গুরুতর অবস্থায় স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে মারা যান ৬৭ বছর বয়সী ওই বৃদ্ধা।

পরিবার নিয়ে ছুটি কাটাতে বের হয়েছিলেন রাহানের বাবা। গাড়িতে আরও ছিলেন আজিঙ্কা রাহানের মা এবং তার বোন। ছুটি কাটাতে তারকারলি যাচ্ছিল রাহানের পরিবার। পথে কাঙ্গাল এলাকায় তার গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে এক বৃদ্ধ নারীকে ধাক্কা দেয়।

ঘটনার পরপরই মধুকর রাহানেকে গ্রেপ্তার করে পুলিশ। তার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩০৪ এ, ৩৩৭, ৩৩৮, ২৭৯ এবং ১৮৪ ধারায় মামলা দায়ের করা হয়েছে।

বর্তমানে ভারত দলের সঙ্গে থাকায় আজিঙ্কা রাহানে ওই পারিবারিক ভ্রমণে ছিলেন না।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.