Sylhet Today 24 PRINT

ফোরফোরটু’র বর্ষসেরা লিওনেল মেসি

স্পোর্টস ডেস্ক |  ১৮ ডিসেম্বর, ২০১৭

ইংলিশ ম্যাগাজিন ফোরফোরটু’র বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জিতেছেন বার্সেলোনা সুপারস্টার লিওনেল মেসি। মেসির পরে স্থান পেয়েছেন রিয়ালের পর্তুগিজ সুপারস্টার রোনালদো। তৃতীয় স্থানে আছেন পিএসজির ব্রাজিলিয়ান ফুটবল সেনসেশন নেইমার।

গত মৌসুমটা খুব একটা ভালো যায়নি বার্সেলোনার। ঘরে তুলতে পারেনি বড় কোনো লিগের শিরোপা। তবে ব্যক্তিগত পারফরম্যান্সে উজ্জ্বল ছিলেন মেসি।

মেসিকে বর্ষসেরা পুরস্কার দেওয়ার কারণ উল্লেখ করে ফোরফোরটু কর্তৃপক্ষ জানিয়েছে, ‘গত আগস্টে নেইমার পিএসজিতে চলে যাওয়ার পর ভাসমান তরীর মতো ভাসতে থাকে বার্সা। শক্ত হাতে হাল ধরে সেখান থেকে দলকে নিরাপদ স্থানে তুলেছেন ওয়ান্ডারম্যান। তার কাঁধে ভর করেই চলতি মৌসুমে সব লিগে সুবিধাজনক অবস্থানে আছে কাতালানরা।’

২০১৭ সালে লা লিগায় ৩৯ গোল করেছেন মেসি। চলতি মৌসুমেও দুর্দান্ত ফর্মে আছেন মেসি। ২৪ ম্যাচে ১৮ গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছেন ৭টি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.