Sylhet Today 24 PRINT

আরও এক জয় পিএসজির

স্পোর্টস ডেস্ক |  ২১ ডিসেম্বর, ২০১৭

লিগ ওয়ানে জয়ের ধারা অব্যাহত রেখেছে পিএসজি। কঁকে হারিয়েছে তারা ৩-১ গোলের ব্যবধানে।

বুধবার রাতে এদিনসন কাভানির গোলে এগিয়ে যাওয়ার পর ব্যবধান দ্বিগুণ করেন কিলিয়ান এমবাপে। দলের শেষ গোলটি করেন ইউরি।

২১তম মিনিটে এদিনসন কাভানির গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। এবারের লিগে এখন পর্যন্ত সর্বোচ্চ ১৯ গোল করেছেন কাভানি।

৫৭তম মিনিটে বাঁ-দিক থেকে তরুণ আর্জেন্টাইন মিডফিল্ডার জিওভানি লো সেলসোর বাড়ানো বল ডি-বক্সে ফাঁকায় পেয়ে লিগে ব্যক্তিগত অষ্টম গোলটি করেন এমবাপে।

৮১তম মিনিটে ব্যবধান আরও বাড়িয়ে জয় নিশ্চিত করেন ইউরি। নেইমারের পাস ধরে জোরালো শটে গোলটি করেন জুলাইয়ে দলে আসা স্প্যানিশ এই ডিফেন্ডার।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.