Sylhet Today 24 PRINT

ফিফা র‌্যাঙ্কিয়ে উন্নতি বাংলাদেশ নারী দলের, পেছাল পুরুষ দল

স্পোর্টস ডেস্ক |  ২২ ডিসেম্বর, ২০১৭

ফিফা র‌্যাঙ্কিয়ে বাংলাদেশ নারী ফুটবল দলের উন্নতি হয়েছে। তাদের বর্তমান অবস্থান ১০০ নম্বরে। অন্যদিকে, র‌্যাঙ্কিয়ে অবনতি হয়েছে পুরুষ ফুটবল দলের। তাদের বর্তমান অবস্থান ১৯৭।

সর্বশেষ প্রকাশিত ফিফা র‌্যাঙ্কিয়ে শীর্ষে রয়েছে জার্মানি। দুইয়ে আছে ব্রাজিল, তিনে পর্তুগাল আর আর্জেন্টিনার অবস্থান চার নম্বরে।
 
এশিয়ার মধ্যে সেরা র‌্যাঙ্কিয়ে রয়েছে ইরান। তাদের অবস্থান ৩২তম। এরপর রয়েছে অস্ট্রেলিয়া (৩৮), জাপান (৫৭) ও দক্ষিণ কোরিয়া (৬০)। পার্শ্ববর্তী দেশ ভারত রয়েছে ১০৫তম স্থানে। আর মায়ানমার রয়েছে ১৪০ এ।

ফিফা র‌্যাঙ্কিয়ে দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশের পেছনে রয়েছে কেবল শ্রীলঙ্কা ও পাকিস্তান। শ্রীলঙ্কার অবস্থান ২০০তম। আর পাকিস্তান রয়েছে ২০১ এ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.